ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থী গৃহিনীকে ধর্ষণের অভিযোগ

ভাড়ারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের নিকট বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহিনী। মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদেরের নিজ বাড়িতে ধর্ষণের এই ঘটনা ঘটে বলে দাবি করেন ওই গৃহিনী।

শুক্রবার (২৫ডিসেম্বর) রাত সাড়ে টার দিকে ধর্ষণের এই ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলেহের জের ধরে স্বামীর সাথে বিরোধ মিমাংসার জন্য ১৪ ডিসেম্বর বিকেলে ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদে যায় ওই নারী। এরপর চেয়ারম্যান নানা তালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন।

এরপর সন্ধ্যার দিকে ওই নারীকে উপযুক্ত বিচার পাইয়ে দিবে বলে আশ্বাস দিয়ে চেয়ারম্যান তার নিজ বাড়িতে নিয়ে যায় এবং প্রাণনাশের ভয় দেখিয়ে রাতভর ওই নারীকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করেন ওই নারী।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের ফোনে কল করলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরির্দশক (এসআই) ওবায়দুর রহমান বলেন, ধর্ষণের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-এসএন

পূর্ববর্তি সংবাদফাইজারের ভ্যাকসিনে ধারণার চেয়েও বেশি গুরুতর অ্যালার্জি
পরবর্তি সংবাদ২০২৮ সালেই অর্থনীতিতে আমেরিকাকে ছাড়িয়ে যাবে চীন!