ফিলিপাইনে বড়দিনের অনুষ্ঠান চলাকালীন ৬.৩ মাত্রার তীব্র ভূমিকম্প

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিপাইনের রাজধানী মানিলায় ৬.৩ মাত্রার প্রচণ্ড ভূমিকম্প অনুভূত হয়েছে। যার ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যে ভয় ও আতংক ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গতকাল (২৫ ডিসেম্বর) ফিলিপাইনের বাতাঙ্গাস প্রদেশের লুজন দ্বীপে ভূমিকম্পের আঘাত এমন সময় অনুভূত হয় যখন সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের অনুষ্ঠান চলছিল। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, মানিলায় ভূমিকম্পের ফলে ভবনগুলো কেঁপে উঠেছে। বড়দিন উপলক্ষে আয়োজনে প্রভাব ফেলেছে এই ভূমিকম্প।

প্রাথমিকভাবে ভূমিকম্প ৬.২ মাত্রার বলে উল্লেখ করেছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি। কিন্তু পরে জানানো হয়, এটার মাত্রা ৬.৩।

মানিলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। ভূমিকম্পের ফলে গির্জাগুলোতে কিছু সময়ের জন্য বড়দিনের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছিল।

তবে এখনো পর্যন্ত এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি।

সূত্র: খালিজ টাইমস

পূর্ববর্তি সংবাদকিশোরগঞ্জে গ্রামবাসীর মাঝে সংঘর্ষে নিহত ২, আহত ৪০
পরবর্তি সংবাদমালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসের কবলে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু