ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার নাম তৌহিদুল ইসলাম সিয়াম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রাব্বানী৷
তিনি বলেন, সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আত্মহত্যার কারণ জানা গেছে কিনা জানতে চাইলে প্রক্টর বলেন, আমরা তার পরিবারের সাথে কথা বলেছি৷ পরিবারের কেউই বিশ্বাস করতে পারছে না যে সিয়াম আত্মহত্যা করেছেন। তাই তারা কেউই আত্মহত্যার কারণ জানাতে পারেনি।
এর আগে গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুমানা ইয়াসমিন। রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রুমানা ঢাবির পুষ্টিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। এছাড়া ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে ট্রেনিংরত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ায়।
প্রসঙ্গত, আত্মহত্যা ইসলামে হারাম ও কবীরা গোনাহ। কোনো অবস্থাতেই ইসলাম আত্মহত্যার অনুমতি দেয় না। আল্লাহর রহমত কখনোই নিরাশ হওয়ার যায় না।
ইজে
















