পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সাত সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সাত সেনা নিহত হয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা।

সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন অবশ্য সেনাবাহিনীর চেয়ে নিহতের সংখ্যা বাড়িয়ে বলেছেন। তিনি জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।

গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইজে

 

পূর্ববর্তি সংবাদফিরে দেখা: ২০২০ সালে আকাবিরদের যে কাফেলা অতীত হলেন
পরবর্তি সংবাদচবির ক্যাম্পাস থেকে কর্মচারীর লাশ উদ্ধার