ভাস্কর্য ইস্যু: আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে মারা গেলেন মুক্তিযোদ্ধা

ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে গিয়ে গত ১৫ ডিসেম্বর নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে যায় চাঁদপুরের হাজীগঞ্জে আ.লীগের দুই পক্ষ। সেদিনের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা সাবেক বিএলএফ কমান্ডার সিরাজুল ইসলাম মোহন (মোহন সিরাজ) মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং পাঁচ মেয়ে রেখে গেছেন।

স্থানীয়রা জানান, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গত ১৫ ডিসেম্বর হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এই আয়োজনকে কেন্দ্র করে বিবাদমান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় ইটের আঘাতে গুরুতর হন বীর মুক্তিযোদ্ধা, সাবেক বিএলএফ কমান্ডার সিরাজুল ইসলাম মোহন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে গত ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে তিনি মারা।চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী জানান, মোহন ভাই একজন বীর মুক্তিযোদ্ধা ছাড়াও পরিশ্রমী সমবায়ী সংগঠক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

–এসএন

পূর্ববর্তি সংবাদজার্মান সংবাদ সংস্থার ৬ হাজার কম্পিউটার হ্যাক!
পরবর্তি সংবাদদেশে একদিনে মৃত্যু কমে ২২, সুস্থ ১৫০৭