সিলেটে ট্রাকের ধাক্কায় বিস্ফোরিত মাইক্রোবাসের সিলিন্ডার, নিহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মাইক্রোবাসের তিন যাত্রী। আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে জকিগঞ্জ যাচ্ছিলো মাইক্রোবাসটি। ভোর সাড়ে ৪টায় হেতিমগঞ্জ এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন লেগে যায় পুরো মাইক্রোবাসে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান তিনজন।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আর মরদেহ উদ্ধার করে হস্তান্তর করে পুলিশের কাছে।নিহতদের পরিচয় পাওয়া যায়নি এখনও।

গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুন উর রশিদ চৌধুরী জানান, স্থানীয়রা উদ্ধারকর্মীদের সহযোগিতা করছে। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।

পূর্ববর্তি সংবাদব্লুমবার্গের স্বীকৃতির জন্য নিজেই নিজকে অভিনন্দন জানালেন স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদসৌদি আরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রি করবে আমেরিকা