বিমানবন্দরের কাছে গাড়িচাপায় গুলশান থানার এসআই নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বুধবার রাতে গাড়িচাপায় পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। তিনি গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ছিলেন।

পুলিশ সূত্র জানায়, কামরুল ইসলামকে রাত ১১টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরের কাছে দ্রুতগতির একটি গাড়ি চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। বিমানবন্দর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ রাতে গণমাধ্যমকে বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, কামরুলকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেছে। তবে এখনো গাড়িটি শনাক্ত করা যায়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান  বলেন, মামলার তদন্তসংক্রান্ত কোনো কাজে মোটরসাইকেলে তিনি বিমানবন্দর এলাকায় যান। কামরুল সপরিবার গুলশান থানার কাছে ভাড়া বাসায় থাকতেন। তার একটি কন্যাসন্তান রয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ সদরে।
 ইজে
পূর্ববর্তি সংবাদভেড়ার পশমে কম্বল বোনার ঐতিহ্য ধরে রেখেছেন চাঁপাইনবাবগঞ্জের আব্দুল খালেক
পরবর্তি সংবাদপয়লা জানুয়ারী হাটহাজারী মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন