ফিলিস্তিনে মসজিদে মদ-গানের আসর, ১৫ দিনের রিমান্ডে গ্রেপ্তার ডিজে সামা আব্দুল হাদি

ইসলাম টাইমস ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ‘নবী মুস ‘ মসজিদে নাচ গান ও মদের আসর করায় ফিলিস্তিনের শীর্ষ ডিজে সামা আব্দুল হাদিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ১৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার রাতে ওই মসজিদটিতে নাচ গান ও মদের আসরের আয়োজন করে কয়েকজন তরুণ-তরুণী।সেখান থেকেই ডিজে সামা আব্দুলসহ আরো তিনজনকে গ্রেপ্তার করে ফিলিস্তিনের আইন-শৃঙ্খলা বাহিনী।

মসজিদে আয়োজিত নাচ গান ও মদের আসরের আয়োজনের ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ফিলিস্তিনিরা।

নাচ গান ও মদের আসরের আয়োজকরাই এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এতে দেখা যায়, কয়েকজন তরুণ-তরুণী ‘নবী মুসা মসজিদের’ ভেতরে উচু আওয়াজে পশ্চিমা সংগীতের সুরে গাইছে ও নাচছে৷ এর মধ্যেই পরিবেশন করা হচ্ছে মদ।

এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ফিলস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ। এতে জড়িত প্রমাণিত হলে সবারই শাস্তি পেতে হবে বলেও ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

আরো পড়ুন: ফিলিস্তিনে নবী মুসা মসজিদে মদ ও গানের আসর!  চরম ক্ষুব্ধ মুসলমানরা

-এনটি

পূর্ববর্তি সংবাদএলেঙ্গায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
পরবর্তি সংবাদজয়পুরহাটে মুক্তিপণের টাকাসহ র‌্যাবের হাতে আটক অপহরণকারী চক্রের প্রধান