নতুন বছরে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১০ লাখ শিশু অপুষ্টিতে ভুগবে: ইউনিসেফ

ইসলাম টাইমস ডেস্ক: বিদায়ী বছর ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির ফলে সৃষ্ট খাদ্য সংকটের কারণে আফ্রিকা ও মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে ১০ লাখেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগবে। যার ফলে শিশুদের উচ্চতা ও ওজন কমে যাবে। ক্ষতিগ্রস্ত হবে মাংসপেশি। আর পাঁচ বছরের নিচের শিশুদের জন্য এই অপুষ্টিই হবে মৃত্যুর প্রধান কারণ।

বুধবার এক সংবাদ বিবৃতিতে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এই তথ্য জানিয়েছে।

তারা বলছে, শিশুদের অস্তিত্ব রক্ষা এবং উন্নতির জন্য পুষ্টির প্রয়োজনীয় অপরিসীম। তবে খাদ্যাভাবে ২০২১ সালে আফ্রিকার দেশ কঙ্গো, উত্তর নাইজেরিয়া, সেন্ট্রাল সাহেল ও দক্ষিণ সুদান এবং ইয়েমেনের ১০ লাখেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগবে।

সংস্থাটি বলছে, বেশ কয়েক বছর ধরে মানবিক সংকটের মধ্যে দিয়ে যাওয়া এসব দেশে করোনা মহামারি জনজীবনে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। ফলে দুভিক্ষের দিকে ধাবিত হচ্ছে উন্নয়নশীল এই দেশগুলি।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, ‘চারটি দেশ সংঘাত, দুর্যোগ এবং আবহাওয়া পরিবর্তন সমস্যার ঘূর্ণিপাকে আবর্তিত হচ্ছে। কোভিড-১৯ এই পুষ্টি সঙ্কটকে আসন্ন বিপর্যয়ে পরিণত করেছে।’

-এসএন

পূর্ববর্তি সংবাদতুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী দখলদার ইসরাইল
পরবর্তি সংবাদযত বেশি বঙ্গবন্ধুকে চর্চা করব তত বেশি দেশপ্রেমে সুসংহত হব: পুলিশ প্রধান