মানিকগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি

ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইর থানার অদূরে পুলিশ পরিচয়ে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা নগদ এক লক্ষ আশি হাজার টাকা, এক লক্ষ টাকার স্বর্ণালংকারসহ দামি ৩টি মোবাইল ফোন লুটে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর থানার অদূরে  পৌরসভার ৪নং ওয়ার্ড কাংশা এলাকার মডেল টাউনের পূর্বপাশের চকে মৃত ছাদেক আলীর বাড়িতে।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের বারান্দার গেট খোলা রেখে পরিবারের লোকজন টিভি দেখছিল। এ সময় পুলিশের পোশাক পরিহিত একজন,সিভিলে দুইজন ঘরে ঢুকে সাদেকের নামে ইয়াবা বিক্রির অভিযোগ তুলে ঘর তল্লাশি শুরু করে। একপর্যায় পরিবারের লোকজনের জিজ্ঞাসায় তারা নিজেকে ডাকাত বলে পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে নগদ এক লক্ষ আশি হাজার টাকা,স্বর্ণালংকার,৩টি দামি মোবাইল নিয়ে গৃহকর্ত্রীর মেয়ে রূপাকে (২৪) মাথায় আঘাত করে ডাকাতরা সটকে পড়ে। পরে ভিকটিমের পরিবার ডাকাত বলে  ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক মো.আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, পুলিশের জ্যাকেট পরে প্রতারণা করেছে একটি চক্র। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

-আরএম

পূর্ববর্তি সংবাদভারতে নামাজের সময় মসজিদের সামনে উগ্র হিন্দুদের উস্কানিমূলক স্লোগান-মিনার ভাঙ্গার চেষ্টা
পরবর্তি সংবাদবিদ্যুৎ ব্যবহার না করেও মোটা অংকের বিলের বেড়াজালে নওগাঁর বোরো চাষীরা