কর্মচারিদের করোনায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন বন্ধ ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের একাধিক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হাইকমিশন ১ থেকে ১০ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) হাইকমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাইকমিশন ও আম্পাংয়ের ভিসা সেন্টারও বন্ধ থাকবে। তবে হাইকমিশন খোলার পর আবার সেবা চালু হবে। ইতোমধ্যে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না। ১০ জানুয়ারির নিকটতম সময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার জানিয়ে দেওয়া হবে। এছাড়া ২-৩ জানুয়ারি থেকে জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম চালু থাকবে।

-এসএন

পূর্ববর্তি সংবাদঅবৈধ পথে অবাধে আসছে রোগাক্রান্ত ভারতীয় গরু, জড়িতদের বেশিরভাগ প্রভাবশালী
পরবর্তি সংবাদচুয়াডাঙ্গায় থার্টিফাস্ট নাইটের নাচানাচির মধ্যেই দুই বন্ধুকে কুপিয়ে জখম