ইসলাম টাইমস ডেস্ক: দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (০১ জানুয়ারি) নববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁর সরকারি বাসভবন থেকে গণমাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে এ আশাবাদ ব্যক্ত করেন।
আরো পড়ুন: ২০২১ সালেই আমরা সরকার পতনের আন্দোলনে সফল হবো: ফখরুল
ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মহামারিতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে পাবে করোনা মুক্তির মাধ্যমে নতুন জীবনের রূপ। নতুন বছরে করোনাজনিত নানান খাতে সংকট কাটিয়ে এক উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবে সম্ভাবনার নব দিগন্তে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সম্ভাবনার নতুন কলি প্রস্ফুটিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
-আরএম
















