কক্সবাজারে বাস-পিকআপ সংঘর্ষ, ঘটনাস্থলেই চালকসহ নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারে বাস ও পিকআপ সংঘর্ষে পিকআপ চালক দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া আরো ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী মাদ্রাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবানের লামা থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের বাস (ঢাকামেট্টো-ব-১৪-২০৭৫) ও কক্সবাজারের পেকুয়া থেকে মাটিভর্তি পিকআপ (চট্টমেট্টো-অ-১১৬) মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মাদ্রাসা গেট এলাকায় সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়ক থেকে খাদে ছিটকে পড়ে। এসময় পিকআপ চালক মোহাম্মদ মানিক (২৬) ও শ্রমিক তারেকুল ইসলাম বাবু (২২) ঘটনাস্থলে নিহত হয়। এসময় বাসের যাত্রী নিশীথা বড়ুয়া (১৮), অতুল বড়ুয়া (২২), সফুরা খাতুন (৭০) ও হাচিং মং (২৪) ও মমতাজ আহমদ (২৮) আহত হন।

নিহত মোহাম্মদ মানিক পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ার শফিউল আব্বাসের ছেলে ও শ্রমিক মো. তারেকুল ইসলাম বাবু একই উপজেলার  মুরারপাড়ার শাহাব উদ্দিনের ছেলে।

আহতদের মধ্যে মমতাজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে

করিয়ার বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

-আরএম

পূর্ববর্তি সংবাদএকদিনে সুস্থ আরও ১১৯৭, মৃত্যু ১৭ জনের, নতুন শনাক্ত ৯৯০
পরবর্তি সংবাদ১৫ বছরের রেকর্ড ভেঙে ১ ডিগ্রি তাপমাত্রায় নাকাল দিল্লির জনজীবন (ভিডিও)