কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গোলায় ভারতের সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণ ও গোলা হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। শুক্রবার কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখার একটি পোস্টে কাছে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত নওশেরা সেক্টরে গুলিবর্ষণ করা হয় বলে জানানো হয়েছে। ভারতীয় বাহিনী পাল্টা গোলাবর্ষণে জবাব দিয়েছে বলেও দাবি করেছে দিল্লি।

শুক্রবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আজ সাড়ে তিনটা নাগাদ পাকিস্তান সেনাবাহিনী নওশেরা সেক্টরে ছোট অস্ত্রের গুলি ও তীব্র গোলাবর্ষণ শুরু করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গোলাবর্ষণের ঘটনায় নায়েব সুবেদার রবিন্দর গুরুতর আহত হয়ে পরে মারা যান।

-এনটি

পূর্ববর্তি সংবাদথার্টি ফাস্ট নাইটে নতুন মোটরসাইকেল না পেয়ে যুবকের আত্মহত্যা!
পরবর্তি সংবাদকচুয়ার ঘটনা: চাচার প্ররোচনায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলে ছেলেটি! ক্ষমা চাইলেন বাবা