ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ, ঘটনাস্থলেই নারী, শিশুসহ নিহত ৭

ছবি: সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই নারী, শিশুসহ ৭ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

রোববার দুপুরে উপজেলার গাছপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে তিন পুরুষ, তিননারী ও এক শিশু রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীতমুখী নেত্রকোনাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিশুসহ ৭ জন।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ।

-এনটি

পূর্ববর্তি সংবাদনোয়াখালীতে নারীকে বিবস্ত্র ও নির্যাতন মামলায় প্রধান আসামির জামিন, এখনও পলাতক ৪
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৩