করোনামুক্তির ইতিবাচক বার্তায় শুরু নতুন বছর, সেরে উঠেছেন ৬ কোটি

ইসলাম টাইমস ডেস্ক: করোনামুক্তির ইতিবাচক বার্তা দিয়ে শুরু হয়েছিল বছরটি। এবার করোনা থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি।

ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যা অনুযায়ী, করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ৬ কোটি সাড়ে ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন প্রায় ৬ লাখ ৮৫ হাজার।

এদিকে বছরের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে।

শনিবার করোনা সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৬০৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল রেকর্ড ৬ লাখ ১০ হাজার ৭০৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৮ হাজার ২৪৬ জনে। আগের দিন এই মৃতের সংখ্যা ছিল ৯ হাজার ৭২৯ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ১৮ লাখ ৪৩ হাজার ৬শ’ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত বাড়লেও মৃত্যু কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ২২০ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৬৮২ জনে।

গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও প্রায় ২ লাখ ৩২ হাজারের মতো সংক্রমিত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল প্রায় ২ লাখ ১৪ হাজার। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৯ লাখ ৪ হাজারের বেশি।

-আরএম

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৩
পরবর্তি সংবাদআনাড়ি ডাক্তার দিয়ে সিজার, ভুড়ি বের হয়ে নবজাতকের মৃত্যু