হযরত মাদানী রহ.-এর সর্বশেষ খলীফা মাওলানা শাহ আব্দুল হালীম ইসলামাবাদীর ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহ.- এর সর্বশেষ খলীফা মাওলানা শাহ আব্দুল হালীম ইসলামাবাদী (চট্টগ্রাম লোহাগাডা) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।  তার জানাজা ও দাফন-কাফনের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

রবিবার (৩ জানুয়ারি) রাত ১০:৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।

একজন প্রচারবিমুখ আল্লাহ ওয়ালা বুযুর্গ ছিলেন মাওলানা শাহ আব্দুল হালীম ইসলামাবাদী রহ.। তিনি হুসাইন আহমদ মাদানী রহ.-এর ৩৯ তম ও সর্বশেষ খলিফা ছিলেন বলে জানা গেছে।

মাওলানা শাহ আব্দুল হালীম ইসলামাবাদী রহ. চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া পীরখাইন এলাকার বাসিন্দা ছিলেন।

সূত্রমতে জানা গেছে তিনি রাজঘাট হেমায়েতুল ইসলাম মাদরাসায় ৩০ বছর মুসলিম শরীফ পড়িয়েছেন।

মাওলানা শাহ আব্দুল হালীম ইসলামাবাদী রহ.-এর ইন্তেকালে তার রূহের মাগফেরাত কামনা করেছেন আলেম সমাজ।
-এনটি
পূর্ববর্তি সংবাদরাজশাহীতে ইংরেজি নববর্ষ উদযাপনে মদ পান, আশঙ্কাজনক সেই ৩ যুবকেরও মৃত্যু
পরবর্তি সংবাদভৈরবে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড