টেক্সাসে গির্জায় বন্দুক হামলা, যাজক নিহত

 ইসলাম টাইমস ডেস্ক: টেক্সাসের এক গির্জায় বন্দুকধারীর হামলায় যাজক নিহতের ঘটনা ঘটেছে। এ হামলায় গির্জায় উপস্থিত আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে টেক্সাসের স্টারভিল চার্চে এ হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেন স্থানীয় গভর্নর গ্রেগ অ্যাবট।

ডালাসের ১০০ মাইল পশ্চিমে অবস্থিত এই চার্চে সন্দেহভাজন হামলাকারী লুকিয়ে ছিলেন বলে জানান কাউন্টি শেরিফ ল্যারি স্মিথ। হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছেন। তিনি গত শনিবার সন্ধ্যায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে গির্জায় প্রবেশ করেন লুকিয়ে থাকার জন্য।

সকালে একজন যাজক তাকে গির্জার বাথরুমে লুকিয়ে থাকতে দেখেন। সেসময় হামলাকারী চলে গেলেও ফিরে আসেন। এবং যাজকের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি ছোঁড়েন এবং যাজকের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে হ্যারিসন কাউন্টি থেকে হাতে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।

সূত্র: এনবিসি নিউজ।

ইজে

পূর্ববর্তি সংবাদবরিশালেও পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যু : সড়ক অবরোধ ও পুলিশ কর্মকর্তার বাড়ি ভাঙচুর
পরবর্তি সংবাদভৈরবের মত বিবাড়িয়ায়ও রহস্যজনক আগুনে পুড়ে গেল বাস