ইসলাম টাইমস ডেস্ক: সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ২০ জন মারা গেছে। মারা যাওয়া ২০ জনকে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৬৭০ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৪৪ হাজার জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন হয়েছে।
সেখানে বলা হয়, একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯৯১ জন। সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৯৯১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন হয়েছে।
-এসএন
















