এনাম হাসান জুনাইদ ।।
সম্প্রতি নারায়নগঞ্জের এমপি শামীম উসমানের ছত্রছায়ায় কতিপয় আ.লীগ নেতা সামাজিক মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ এসেছে। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে বাংলাদেশে সব সময় মুসলমানদের পাশে হিন্দুরা শান্তিতে বসবাস করে আসছেন। এদেশের শান্তিপ্রিয় মুসলমানদের পাশে হিন্দু ধর্মীয় সংখ্যালঘুরাও পূর্ণমাত্রায় তাদের নাগরিক অধিকার ভোগ করছেন। শুধু তাই নয়, তারা সরকারী বিভিন্ন কাজকর্মে আনুপাতিকভাবে অংশ গ্রহণের সুযোগসুবিধা বেশী পাচ্ছেন বলে তাদের নেতারাও স্বীকার করেন।
এমতাবস্থায় বাংলাদেশের মুসলমানদের শান্তিপ্রিয় ভাবমূতির্ত নষ্ট করার জন্যে ট্রাম্পের কাছে প্রিয়া সাহাদের নালিশ জানানোর মত সামাজিক মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন কতিপয় হিন্দুনেতা। তারা প্রিয়া সাহার মত একই এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত রয়েছেন বিশেষজ্ঞরা মনে করছেন।
সম্প্রতি এমন একজন হিন্দু নেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে মামলা করেছেন আ.লীগেরই আরেক নেতা আইভি। এই মামলা যেহেতু নিজ দলেরই নেতার কর্মীর বিরুদ্ধে, তাই এই মামলাটি ভিন্ন গুরুত্ব রাখে বলে মনে করেন লেখক ইমামুদ্দীন মেহের। তিনি বলেন, মামলাকারী যদি হেফাজতের কোনো নেতা হত অথবা জামায়াত বা বিএনপি হত তাহলে হয়ত রাজনৈতিক কোনো ‘ষড়যন্ত্র’ আখ্যা দেওয়ার ছুতা পাওয়া যেত। কিন্তু এটি আ.লীগেরই অপর এক নেতার মামলা। সুতরাং এই মামলার বিষয়টি যথাযথ গুরুত্ব পাওয়ার দাবি রাখে বলেন তিনি।
গণমাধ্যমে প্রকাশ, ‘হিন্দুস লাইভস মেটার’ নামের একটি ইউটিউব চ্যানেলে সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগে অ্যাডভোকেট খোকন সাহা নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী।
অভিযুক্ত অ্যাডভোকেট খোকন সাহা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, মামলায় অপর আসামি করা হয়েছে কানাডা প্রবাসী প্রদীপ দাসকে। তিনি ‘হিন্দুস লাইভস মেটারস’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশ্যে উক্ত ইউটিউব চ্যানেলে বিবাদী প্রদীপ দাস ও খোকন সাহা আইভীর নামে মিথ্যা উদ্ভট অভিযোগ ছড়িয়েছেন।
এদিকে গত ২ জানুয়ারীতে আল জাযিরার এক প্রতিবেদনের শিরোনাম ছিল এরকম- ভারতে হিন্দুদের হুমকিতে গ্রামছাড়া ৪০ অসহায় মুসলিম পরিবার। রিপোর্টটিতে আলজাজিরা ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’–এর বরাত দিয়ে জানায় যে ভারতের উত্তরপ্রদেশে বসবাসরত প্রায় ৪০ টি মুসলিম পরিবার তাদের গ্রাম ছেড়ে পালানোর পরিকল্পনা করছে। হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী দ্বারা হয়রানির শিকার হওয়ার পরে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে “মাভি মীরা” নামক ঐ গ্রামটিতে মুসলমানদের বিরুদ্ধে হয়রানি মূলক কর্মকান্ড শুরু হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক হিন্দু ও মুসলমানদের মধ্যে বিবাহকে অপরাধ সাব্যস্ত করে আইন জারি করার এক মাস পর৷
রিপোর্টটিতে আরো উল্লেখ করা হয় যে, হিন্দু জাতীয়তাবাদী কট্টরপন্হী “বজরঙ দল”এর একদল সদস্য গত ২৩ শে ডিসেম্বর গ্রামে একটি মুসলিম দোকানদারের বাড়িতে গুলি চালিয়েছিল, বিনামূল্যে সিগারেট দিতে অস্বিকৃতি জানানোর কারণে৷
আরো পড়ুন: সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে আ’লীগ নেতার বিরুদ্ধে আইভীর মামলা
পার্শবর্তী দেশের এসব খবর এখন নিত্যদিনের ঘটনা। সেখানে ওসব ঘটনা প্রচারেরও সুযোগ নেই। পক্ষান্তরে বাংলাদেশে যেখানে হিন্দু মুসলিমের শান্তিপূর্ণ বসবাস, সেখানে দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য একের এক অপপ্রচার চালাচ্ছেন কতিপয় হিন্দু নেতা ও বুুদ্ধিজীবীরা। ট্রাম্পের কাছে প্রিয়া সাহার নালিশ জানানোর কথা বাংলাদেশের মানুষ তো ভুলে যায়নি। এবার নতুনভাবে প্রিয়া সাহাদের পথে হাটছেন খোকন সাহা, প্রদীপ দাস। প্রশ্ন হল, প্রিয়া সাহাদের পথে আর কত দূর হাঁটবেন খোকন সাহারা?
ইজে
















