সাংবাদিক মিজানুর রহমান খান মারা গেছেন

ইসলাম টাইমস ডেস্ক: প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) মারা গেছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। অবস্থার উন্নতি না হলে সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়।

শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান।

ইজে

পূর্ববর্তি সংবাদতাপসের বাজারমূল্য কত তা মামলার বিবরণী থেকে জানতে পারবেন সাঈদ খোকন!
পরবর্তি সংবাদএবার টুইটারের সদর দফতর ঘেরাওয়ের ডাক দিলেন ট্রাম্প সমর্থকরা