ভারত অধিকৃত কাশ্মীরে মানবাধিকারের নিকৃষ্টতম লঙ্ঘন হচ্ছে: বৃটিশ সাংসদ

ফাইল ছবি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘনের বিরুদ্ধে এবার কথা বললেন ব্রিটিশ সংসদ সদস্য৷ একজন ব্রিটিশ মন্ত্রী এবং ১০জন সংসদ সদস্য বিশ্বকে অধিকৃত কাশ্মীরের মানুষের অসহায়ত্ব সম্পর্কে জানান দিল।

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ‘Sarah Owen’  সারা ওয়েন’ নিজের অভিমত ব্যক্ত করে বলেন, অধিকৃত কাশ্মীরে লকডাউন জনগণের স্বার্থ ও সুরক্ষার জন্য নয়, বরং জবরদস্তি ও কর্তৃত্ব স্হাপনের জন্য। ৫ লক্ষাধিক ভারতীয় সেনা দখল করা কাশ্মীরের মানুষকে বন্দী করে রেখেছে।

সারা ওয়েন আরো বলে, মানবাধিকারের নিকৃষ্টতম লঙ্ঘন লক্ষ্য করা গেছে কাশ্মীরে। কাশ্মীরি মুসলমানদেরকে হাসপাতালে পর্যন্ত যেতে বাধা দেওয়া হচ্ছে। ভারতীয় সেনারা কাশ্মীরি মহিলাদের তাদের বারান্দায় ভয়-ভীতি দেখাচ্ছে, এবং যৌন হয়রানী করছে।

অধিকৃত কাশ্মীরে আশ্রয় প্রার্থী মহিলাদের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এবং সেখানে হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত হওয়া উচিত।

সারা ওয়েন বলেন, অধিকৃত কাশ্মীরে মত প্রকাশ ও বাক স্বাধীনতা ও কেড়ে নেওয়া হয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে কথা বলা মানে সন্ত্রাসী গোষ্ঠির অন্তর্ভূক্ত হওয়া।

ব্রিটিশ সংসদ সদস্য জেমস ডেলি বলেন, অধিকৃত কাশ্মীর মানবাধিকারের গুরুতর বিষয়৷ দখলকৃত কাশ্মীরে সহিংসতা এবং বলপূর্বক গুম হত্যা সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে৷ অথচ অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পশ্চিমা মিডিয়া নীরব।

তিনি আরো বলেন, অধিকৃত কাশ্মীরে ধর্ষণ ও যৌন সহিংসতার করুণ ঘটনা প্রতিদিনই ঘটছে৷ সেখানে মুসলমানদের উপর যে অত্যাচার চালানো হয়েছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

ডেইলি জং থেকে অনুবাদ: ইয়াহইয়া বিন আবু বকর

–এসএন

পূর্ববর্তি সংবাদচীনের তৈরি করোনা টিকা নিলেন এরদোগান
পরবর্তি সংবাদখুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত