২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৬২ জন। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭১৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন হয়েছে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭৬২ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন। আরও ১৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮৬২ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে কোভিড-১৯ শনাক্তের ৩১১তম দিন পার করছে বাংলাদেশ।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

-এনটি

পূর্ববর্তি সংবাদদ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনও সুষ্ঠু-শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: সেতুমন্ত্রী
পরবর্তি সংবাদভারতের কর্নাটকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু