ইসলাম টাইমস ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারি) ভোরে রত্নাই ৩৮২ পিলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লাল মোহাম্মদ আমজানখোর ইউনিয়নের মোমিনটলা গ্রামের ঝুকু মোহাম্মাদের ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, বালিয়াডাংগী উপজেলার রত্নাই ৩৮২ পিলার সীমান্ত এলাকায় ৭-৮ জন গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখন বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে লাল মোহাম্মদ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানায়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে।
-এসএন
















