ইসলাম টাইমস ডেস্ক: ইয়েমেনের আল হুদায়হ প্রদেশে রোববার সরকারি বাহিনীর সাঁড়াশি অভিযানে ৪০ হুথি বিদ্রোহী নিহত হয়েছেন।
এ সময় হুথিদের হামলায় দুই সেনা সদস্যও প্রাণ হারিয়েছেন। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। খবর আনাদোলুর।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আল হুদায়হ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা হায়স ও আদ দুরায়হিমিতে সরকারি বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল হুথি বিদ্রোহীরা।
গোপন সূত্রে এ খবর পেয়ে হুথিদের বিরুদ্ধে সাঁড়াসি অভিযান চালায় সেনাবাহিনী। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও ৫৫ হুথি বিদ্রোহী এবং ১০ সেনা সদস্যও গুরুতর আহত হয়েছে।
-আরএম
















