সিলেটে ইয়াবা বিক্রির সময় নারীসহ এসআই আটক

ইসলাম টাইমস ডেস্ক: সিলেট নগরীতে ইয়াবা বিক্রির করার সময় নারীসহ এক এসআইকে আটক করা হয়েছে।

সোমবার বিকালে নগরীর সুবিদবাজার এলাকা থেকে নারীসহ এসআই রুকন উদ্দিন ভুঁইয়াকে আটক করেছে এসএমপির কোতোয়ালি থানার পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের কোতোয়ালি থানার ওসির বরাত দিয়ে এতথ্য নিশ্চিত করেছেন।

আটক মো. রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) বর্তমানে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন লালাবাজারে কর্মরত আছেন।

এর আগে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অপরাধে ইয়াবা ও তার কথিত স্ত্রীসহ রোকনকে আটক করে র‌্যাব-৯।

 

পূর্ববর্তি সংবাদনতুন বছরের শুরুতেই সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৭৫
পরবর্তি সংবাদমুরসিসহ ব্রাদারহুডের ৮৯ সদস্যের সম্পদ বাজেয়াপ্ত করলো মিসরীয় আদালত