ইসলাম টাইমস ডেস্ক: রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এক প্রকার নিরবে নিভৃতে মারা গেলেন মিয়ানমারের প্রবীণ আলেম মুফতি ক্বারী মুহাম্মদ ইরশাদ হুসাইন ক্বাসিমী। গতকাল দুপুর দু’টায় কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকালে তার জানাজা সম্পন্ন হওয়ার কথা।
জানা য়ায়, ক্বারী মুহাম্মদ ইরশাদ হুসাইন ক্বাসিমীর নিবাস ছিল বার্মার মুংগডুতে। তিনি আরাকান মুসলিমদের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা ছিলেন। দারুল উলুম দেওবন্দ থেকে প্রাতিষ্ঠানিক পড়াশুনা সম্পন্ন করার পর আরাকানের মুংগডুতে জামিয়াতুল আশরাফিয়ার শাইখুল হাদীস হিসাবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বার্মার সরকারি চ্যানেলে কুরআন তিলাওয়াত করতেন।
রোহিঙ্গাদের ওপর সামরিক জান্তার অমানবিক নির্যাতনের সময় তার নাগরিত্ব বাতিল করে দিয়ে তাঁর ওপর অকথ্য নির্যাতন চালানো হলে তিনি বাংলাদেশে হিজরত করতে বাধ্য হন। শোনা যায়, মৃত্যুকালে তাঁর বয়স ১১০ বছর হয়েছিল।
ইজে
















