ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে চারজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বগাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি হতাহতদের নামপরিচয় জানাতে পারেননি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে পুলিশ।

দুর্ঘটনার কারণে কিছু সময়ে জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও এখন তা স্বাভাবিক হয়ে আসে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছে।

-এসএন

পূর্ববর্তি সংবাদইসলাম নিয়ে মিথ্যাচার: প্রতিবাদের মুখে ‘ব্যাখ্যা’ দাঁড় করালেন গ্রিক আর্চবিশপ
পরবর্তি সংবাদ‘আজকের পর আলআকসার বিড়াল ও পায়রাগুলিকে কে খাবার দেবে!’