বিএনপি কর্মীদের কোরআন শিক্ষাদানকারী ইমামের ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ইমাম, বিএনপি নেতাকর্মীদের কোরআনের শিক্ষাদানকারী আলেম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, মরহুম হাফেজ জয়নাল আবেদিন বিএনপির নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সময় মতো নামাজ পড়াতেন। প্রতিবছর রোজায় এখানে তিনি তারাবির নামাজও পড়াতেন। এর আগে তিনি বনানীতে চেয়ারপারসন কার্যালয়ে নামাজ পড়াতেন। অবসর সময়ে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কোরআন শিক্ষা দিতেন।

তার মৃত্যুতে গুলশান কার্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা শোক প্রকাশ করেছেন।

-এসএন

পূর্ববর্তি সংবাদপশ্চিমবঙ্গে ট্রাক উল্টে চাপা পড়ল বিয়ের গাড়ি, মৃত্যু ১৪
পরবর্তি সংবাদসংসদে দ্রুত স্কুল খুলে দেওয়ার অনুরোধ এমপিদের