বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক বোঝাই জিপ খাদে, নিহত ৪

ইসলাম টাইমস ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলায় জিপ উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই একটি জিপ উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, জিপ উল্টে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

-এনটি

পূর্ববর্তি সংবাদজনসমক্ষে পয়লা টিকাটা প্রধানমন্ত্রীর নেয়া উচিত বলে মনে করেন ডা. জাফরুল্লাহ!
পরবর্তি সংবাদমিরপুরে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, দফায় দফায় পুলিশ-ব্যবসায়ীদের সংঘর্ষ