মোবাইলে গান শোনা নিয়ে ঝগড়া, শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

ইসলাম টাইমস ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোবাইলে গান শোনা নিয়ে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার মির্জাপুর চা বাগানে। নিহত রঞ্জিত খয়ড়া (৩০) বাগানের লক্ষিন্দর খয়ড়ার ছেলে।

মির্জাপুর ইউনিয়ন বিট পুলিশ ক্যাম্প থেকে জানা যায়, সকালে নিহত রঞ্জিত খয়রার স্ত্রী মোবাইল ফোনে গান শোনছিলেন। এতে বাধা দেন রঞ্জিতের ছোট ভাই সঞ্জিত খয়রা। কিন্তু বাধার পরও রঞ্জিতের স্ত্রী গান বন্ধ না করায় সঞ্জিত ভাবীর মোবাইল ফোন মাটিতে আছরে ভেঙে ফেলে। তখন রঞ্জিত বাড়িতে ছিলেন না। বিকালে রঞ্জিত বাড়ি ফিরলে স্ত্রী তার মোবাইল ভেঙে ফেলার নালিশ করেন। এতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সঞ্জিত দা দিয়ে কোপ দেয় বড় ভাই রঞ্জিতকে। পরে গুরুতর অবস্থায় রঞ্জিতকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি মেম্বার শাহনুর আলম বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকেরা সঞ্জিতকে আটক করে পুলিশের হাতে দেন।

মির্জাপুর ইউনিয়ন বিট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কাশি শর্মা জানান, রঞ্জিতকে বাম কাধের গলায় দায়ের কোপ পড়েছে। মৃতের লাশ সদর হাসপাতালে রয়েছে। আটক সঞ্জিতকে ক্যাম্প থেকে থানায় নিয়ে যাচ্ছি।

ইজে

পূর্ববর্তি সংবাদজয়পুরহাটে র‌্যাবের অভিযান: অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ৪
পরবর্তি সংবাদআজ ভারত থেকে উপহারস্বরূপ আসছে ২০ লাখ করোনার টিকা