ইসলাম অবমনানাকর কন্টেন্ট প্রচার: কাদিয়ানী ওয়েবসাইট বন্ধের নির্দেশ পাকিস্তানে

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত মুসলমানদের দৃষ্টিতে অ-মুসলিম কাদিয়ানী সম্প্রদায়ের (স্বঘোষিত ‘আহমদিয়া মুসলিম জামাত’)-এর ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে পাকিস্তান।

ওয়েবসাইটটিতে ‘ইসলাম অবমাননাকর’ বিষয়বস্তু থাকায় এমন নির্দেশ দেয় দেশটি।

পাকিস্তানী সংসদ ১৯৭৪ সালে  মুসলিম দেশগুলোর মধ্যে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার সৌভাগ্য অর্জন করে।

অবমাননাকর Trueislam.com ট্রু ইসলাম ডটকম নামের এ ওয়েবসাইটটি বন্ধ না করা হলে এর ব্যবস্থাপক হারেস জাফরকে  ৩.১ মিলিয়ন ডলার জরিমানা করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একইসঙ্গে পাকিস্তানে তার বিরুদ্ধে ইসলাম অবমাননা সংক্রান্ত  আইনে মামলা করা হতে পারে।

কাদিয়ানীদের ওয়েবসাইটর ব্যবস্থাপক অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন যে, পাকিস্তান টেলিযোগযোগ কর্তৃপক্ষ এ মাসের গোড়ার দিকে তাকে এবং তার সহকর্মী আমজাদ মেহমুদ খানকে আইনী নোটিশ পাঠিয়েছিল এই ওয়েবসাইট বন্ধ করে দিতে। এই ওয়েবসাইটের সংগঠক হারিস এবং আমজাদ দুজনেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তাদের আত্মীয়রা পাকিস্তানে থাকেন।

হারিস বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষের ওয়েবসাইট বন্ধ করার দাবি ধর্মীয় স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

পাকিস্তানে ইসলাম অবমাননা একটি সংবেদনশীল বিষয়। ইসলাম ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দার অপরাধে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রয়েছে দেশটিতে।

পাকিস্তানী সংসদ ১৯৭৪ সালে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে। পাকিস্তানে একজন আহমদী নিজেকে মুসলিম ঘোষণা করলে তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

উনবিংশ শতাব্দীতে পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ ভারতীয় উপমহাদেশে আহমদিয়া জামায়াত প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নিজেকে মুসলমানদের জন্য নবী দাবি করেছিলেন। এমনকি ‘স্বয়ং মুহাম্মদ’, ঈসা, ‘ঈসার সমতুল্য’ জাতীয় দাবি করায় উপমহাদেশসহ বিশ্বের মুসলিমগণ তাকে এবং তার অনুসারী গোষ্ঠীকে অমুসলিম আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে। কাদিয়ানীরা নিজেদেরকেই একমাত্র মুসলিম মনে করে। পক্ষান্তরে মুসলমানরা কাদিয়ানীদেরকে মির্যা গোলাম আহমদের অনুসরণ করায় অমুসলিম বিশ্বাস করেন।

ডি ডব্লিউ থেকে অনুবাদ: সাইফ নুর

-এসএন

পূর্ববর্তি সংবাদমহেশখালীতে বেলুন বিস্ফোরণ, মাদরাসা-ছাত্রসহ প্রাণ গেল ৩ জনের
পরবর্তি সংবাদফরিদপুরে আ.লীগ কার্যালয়ে জাফরউল্যা-নিক্সনের পাল্টাপাল্টি তালা