ইসলাম টাইমস ডেস্ক: দেশের ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে।
এর মধ্যে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের একটি পিলারের সাথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।
পাবনার দুবলিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন।
শুক্রবার ভোরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী অটোরিকশাটির। এসময় ঘটনাস্থলে একজন মারা যায়। হাসপাতালে মারা যান আরো একজন।
ঝিনাইদহে ট্রাকচাপায় এক নারী মারা গেছেন। পুলিশ জানায়, হামদহ ঘোষপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী ওই নারী। এসময় ট্রাকের চাপায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার প্রতিবাদে প্রায় ১ ঘন্টা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।
এছাড়া, খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়।
-এসএন
















