ইসলাম টাইমস ডেস্ক: গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন করোনাভাইরাস (কভিড-১৯) থেকে। তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন হয়েছে।
এই সময়ে দেশে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৩জনে। এছাড়া নতুন করে ৪৩৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জনে।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
-এনটি
















