ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে সেজেগুজে ট্রাকে চড়ে নৌকার পক্ষে নির্বাচনের প্রচারণায় নেমেছেন বিনোদন কর্মীরা।
রোববার বিকেলে নগরের বিভিন্ন স্থানে তারা আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর জন্য ভোট প্রার্থনা করেছেন।
শামিয়ানা টানানো একটি ট্রাকে চড়ে বিনোদন কর্মীরা নগরের প্রেসক্লাবের সামনে থেকে প্রচারণা শুরু করে। এ সময় সেখানে উপস্থিত হন প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু।
বিনোদন কর্মীদের পাশে রেখে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বক্তব্য দেন। সারা দেশের মতো চট্টগ্রামের জনগণ ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, সবাই মাঠে আছেন। আজ বিনোদন কর্মীরাও চট্টগ্রামের জনতার সঙ্গে এসে যোগ দিয়েছেন। তাঁরাও নৌকার জন্য ভোট চাইছেন।
-আরএম
















