ফেব্রুয়ারিতে নয়, ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলা একাডেমির বইমেলা

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে বইমেলা অনলাইনে হবে কি-না এমন গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত ফেব্রুয়ারির পরিবর্তে ১৮ মার্চ থেকে সরাসরি শুরু হচ্ছে বাংলা একাডেমির বইমেলা।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বলেন, আজ (সোমবার) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব।

কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, এখনো ঠিক হয়নি। তবে ইচ্ছা আছে রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত। যদি কোনো আপত্তি উঠে সেটা বিবেচনায় নেবে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিরি ওপর সেটা বিবেচনা নেবে।

-আরএম

পূর্ববর্তি সংবাদগাজায় ইসরাইলের বিরুদ্ধে আইসিসির যুদ্ধাপরাধ তদন্তের সম্ভাবনা: উদ্বিগ্ন তেলআবিব
পরবর্তি সংবাদচীনের সেই স্বর্ণখনি থেকে এবার ৯ শ্রমিকের লাশ উদ্ধার