২৪ ঘণ্টায় দেশে কমেছে মৃত্যু, শনাক্ত ৬০২, সুস্থ ৫৬৬

ইসলাম টাইমস ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬০২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩২ হাজার ৪০১ জন।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৫৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৯৭৯ জন।

-আরএম

পূর্ববর্তি সংবাদঢাকায় এলো ভারত থেকে কেনা ৫০ লাখ টিকা: তেমন আগ্রহ নেই মানুষের মাঝে
পরবর্তি সংবাদরাশিয়ায় নজিরবিহীন বিক্ষোভ, গ্রেফতার তিন হাজারের বেশি