‘পদ্মশ্রী’ পাওয়ায় ভারত সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা সনজীদার

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী-২০২১’ খেতাব পাওয়ায়  ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন ভারত সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) পদ্মশ্রী পাওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সন্‌জীদা খাতুন  বলেন, ‘ভারতের জাতীয় পুরস্কার পদ্মশ্রী আমাকে দেওয়া হয়েছে। এজন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি মনে করি, এত বড় সম্মান আমার জন্য বিশেষ আনন্দের। আমাদের দেশবাসীও এতে সন্তুষ্ট। সবাইকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই।’

সন্‌জীদা খাতুন বাংলাদেশের ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি। সান্‌জীদা খাতুন ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ১৯৭৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী-২০২১’ খেতাব বাংলাদেশ থেকে আরও পাচ্ছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক।

ইজে

পূর্ববর্তি সংবাদনেদারল্যান্ডসে করোনার জন্য কারফিউ: প্রতিবাদে বিক্ষোভ আগুন সংঘর্ষ
পরবর্তি সংবাদলন্ডন থেকে সিলেটে আসা ২৮ প্রবাসীর করোনা পজিটিভ