ঢাকায় দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে

ইসলাম টাইমস ডেস্ক: আবহাওয়া অফিস বলছে, ঢাকায় তাপমাত্রা কিছুটা বাড়বে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি উত্তর /উত্তর-পশ্চিম দিক থেকে ৮-১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এতে আরো বলা হয়, সকাল ৬টায় তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ও ৯৩ শতাংশ আর্দ্রতা ছিল। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে। বুধবার (২৭ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে।

ইজে

পূর্ববর্তি সংবাদবুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট, সহিংসতার শঙ্কা
পরবর্তি সংবাদসড়ক দুর্ঘটনা: চাঁদপুরে জানাযা শেষে বাড়ি ফেরার পথে লাশ হলেন দুই যুবক