গভীর রাতে উচ্চশব্দে গানবাদ্য, বাধা দিতে গিয়ে মসজিদ সেক্রেটারির মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: গভীর রাতে রাড়ির পাশ থেকে উচ্চশব্দে গানের আওয়াজ সইতে না পেয়ে বাধা দিতে গিয়েছিলেন আবদুস সাত্তার। উচ্ছৃঙ্খল তরুণদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই মসজিদ সেক্রেটারি। শুক্রবার রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকায়  এ ঘটনা ঘটে।

রহমতবাগ বাইতুর রহমান জামে মসজিদের সিক্রেটারির মৃত্যুতে মসজিদের ইমাম মাওলানা খালেদ বিন নুর জানান, বৃহস্পতিবার দিবাগত রাত বারটার দিকে বাড়ির পাশে একটি বিয়ে বাড়ি থেকে উচ্চ শব্দে গানের আওয়াজ আসে। এতে এলাকাবাসীর ঘুমের ব্যাঘাত ঘটায় মসজিদের সেক্রেটারি হাজি আবদুস সাত্তার বাধা দিতে যান।

তখন উচ্ছৃঙ্খল তরুণদের কেউ কেউ হাজী সাহেবের সাথে খারাপ আচরণ করে। এমন কি কেউ কেউ চেয়ার নিয়ে তাকে মারতে আসে। এতে মানসিকভাবে এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েন হাজি আবদুস সাত্তার।

মাওলানা খালেদ জানান, রাত আনুমানিক সাড়ে বারটার দিকে আমাকে ফোন করেন আবদুস সাত্তার চাচা। তখন আমি তাকে বুঝিয়ে বাড়ি চলে যেতে বলি। এর ঘন্টা খানেক পরেই শুনতে পেলাম, হাসপাতালে নেয়ার পথে হাজী আবদুস সাত্তার মারা গেছেন।

হাজী আবদুস সাত্তারের ছেলের উদ্ধৃতি দিয়ে মাওলানা খালেদ বলেন, গানের আসরে বাধা দেয়ায় আজ আমার বাবার এমন মৃত্যু হল।

শুক্রবার বাদ জুমা মাদনীনগর মাদরাসায় তার জানাযা অনুষ্ঠিত হয়।

No description available.
মাদানীনগর মাদরাসার নির্মাণাধীন মসজিদ ও প্রাঙ্গনে হাজ্বী আবদুস সাত্তারের জানাযা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জসহ অনেক এলকাতেই প্রত্যেক বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান কেন্দ্রিক উচ্চআওয়াজে গভীর রাত পর্যন্ত অনেক নাচগানের আসর চলতে যাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। কেউ  চাইলেও ভয়ে বাধা দিতে পারে না। এসব ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করেন মাদানীনগরসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ জনগণ।

ইজে

 

পূর্ববর্তি সংবাদকরোনা বাড়তে থাকায় ফ্রান্সে ফের ভ্রমণ নিষেধাজ্ঞা
পরবর্তি সংবাদ৬০ পৌরসভায় তৃতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ