আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলা, নিহত কমপক্ষে ১৪

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তান পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহরের একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৪ আফগান সেনা নিহত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আজ( শনিবার ৩০ জানুয়ারি ২০২১) স্থানীয় সময় অনুযায়ী ভোর ৫টার দিকে দেশের পূর্বাঞ্চলের নাঙ্গাহার প্রদেশে আফগান বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এ শক্তিশালী আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ আফগান সেনা নিহত হয়।

নানগারহারের প্রাদেশিক পরিষদের সদস্য আজমল ওমর জার্মান বার্তা সংস্থা ডিপিএকে বলেছেন, শেরজাদ জেলায় আত্মঘাতী হামলায় আরও চার সেনা আহত হয়েছে। আজমল ওমরের মতে, হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়িতে চড়ে ছিল।

আফগান তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করেছেন। তালেবান মুখপাত্রের মতে, গাড়ি বোমা হামলায় মোট ৫০ জন আফগান সেনা নিহত ও আহত হয়েছে।

এ্যারাবিক আরটি ডট কমের বিবরণ অনুসারে আফগান সরকার তালেবান সদস্যদের গ্রেপ্তার করছে, এবং তাদের উপর বিভিন্ন সময় হামলা চালাচ্ছে৷ এর জবাবে তারা এ হামলা চালায়৷

সূত্র : ডয়েচে ভেলে, আল-খলিজ ও আলকুদস

-এসএন

পূর্ববর্তি সংবাদস্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘পার্শ্বপ্রতিক্রিয়া থাকে বলে কি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি?’
পরবর্তি সংবাদদরূদ শরীফের ফযীলত বিষয়ে প্রচলিত একটি বানোয়াট কিসসা