সারাদেশে করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৩৬৩, বাসা-হাসপাতালে সুস্থ ৩৩৭

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৩ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৬৩ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন। আরও ১৭ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ১১১ হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে  ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে কোভিড-১৯ শনাক্তের ৩১১তম দিন পার করছে বাংলাদেশ।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

-আরএম

পূর্ববর্তি সংবাদঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল হেফাজতে ইসলাম
পরবর্তি সংবাদকেন্দ্র দখল করে একযোগে জাল ভোট, টাঙ্গাই‌লে আ’লীগ নেতা আটক