শেরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ৪ অটোরিকশাযাত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা মির্জাপুর এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে এক জনের নাম সেলিম মিয়া। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চাদগাঁও গ্রামের মৃত তায়েব আলীর ছেলে বলে জানা গেছে। নিহত অন্যজন ও আহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

-এসএন

পূর্ববর্তি সংবাদচৌর্যবৃত্তির শাস্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করবেন ক্ষুব্ধ সামিয়া!
পরবর্তি সংবাদগাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের টিকা দিতে অস্বীকৃতি ইসরাইলের