ঘুষ নিতে গিয়ে পুলিশের হাতে আটক ভুয়া ডিবি অফিসার

ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ির কাগজপত্র দেখার নামে অবৈধভাবে টাকা তোলার সময় শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।

সোমবার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা সড়কে এ ঘটনা ঘটে।

আটককৃত শহিদুল ইসলাম ধর জামতৈল গ্রামের মৃত মোজ্জাম্মেল হকের ছেলে।

জানা গেছে, সোমবার সকালে শহিদুল ইসলাম নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মোটরসাইকেল ও গাড়ির কাগজপত্র দেখছিলেন। তিনি অনেক ব্যক্তির কাছ থেকে টাকাও হাতিয়ে নেন। পরে গ্রামবাসীর সন্দেহ হলে শাহজাদপুর থানা পুলিশকে খবর দিলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনাস্থল থেকে তাকে আটক করে এবং ঘটনার সত্যতা খুঁজে পান।

থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে আটককৃত ব্যক্তিকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

-আরএম

পূর্ববর্তি সংবাদইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালকের দায়িত্ব পেলেন ড. মো. মুশফিকুর রহমান
পরবর্তি সংবাদমেয়াদ শেষ হওয়ার পর আফগানিস্তানে সৈন্য রাখা চুক্তি ভঙ্গের শামিল: তালেবান