চট্টগ্রামে ধসে পড়ল পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ, হতাহতের আশঙ্কা

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া এলাকায় একটি পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ ধসে পড়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে ফোর এইচ নামে ওই পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ফোর এইচ গার্মেন্টেসে একটি নতুন ভবনের ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। দুপুর সোয়া ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ছাদটি ধসে পরে। ঘটনার পরপরই কারখানায় অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে।’

শ্রমিকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনকে কারখানার নিজস্ব হাসপাতালে পাঠানো হয়েছে। ধসে যাওয়া ছাদের নিচেও কর্মরত শ্রমিকরা থাকতে পারেন।

ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে বলে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার গণমাধ্যমকে জানিয়েছেন।

-এনটি

পূর্ববর্তি সংবাদআলেপ্পোতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ২৯ জন
পরবর্তি সংবাদপাথরবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, ঘটনাস্থলে সুপারভাইজার নিহত