ভারতে পোলিও টিকার ড্রপে স্যানিটাইজার ভরে খাওয়ানো হলো ১২ শিশুকে!

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে পোলিও বোতলে স্যানিটাইজার ভরে তা শিশুদের শরীরে প্রয়োগের ঘটনা ঘটেছে। দেশটির মহারাষ্ট্রের যুবতমল জেলায় প্রাথমিক বিদ্যালয়ের পোলিও ক্যাম্পে এ ঘটনা ঘটে। ওই এলাকা মুম্বাই শহর থেকে ৭০০ কিলোমিটারে দূরে।

মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম জিনিউজ এ খবর প্রকাশ করেছে।

যুবতমল জেলা পরিষদ সিইও শ্রী কৃষ্ণ পাঞ্চাল বলেন, ৫ বছরের কম ১২ শিশুকে পোলিও ড্রপে স্যানিটাইজার খাওয়ানো হয়েছে। এক শিশু হঠাৎ বমি করা শুরু করে এবং তার শরীর খারাপ হয়ে যায়। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। বন্ধ করা হয় পোলিও ক্যাম্প। এখনও ওই ১২ শিশুকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদহাতিরঝিলে বেড়াতে আসা দর্শনার্থীদের উত্যক্তকারী আরও ৩১ জন আটক
পরবর্তি সংবাদকেন ভোটডাকাতি করতে গেলেন: চসিক মেয়রের উদ্দেশ্যে আবদুল কাদের মির্জা