অতিরিক্ত মদপান: গাজীপুরের রিসোর্ট থেকে ফেরা আরও এক কর্মীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের একটি রিসোর্ট থেকে ফেরার পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন তিন জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন।

গত ২৮ জানুয়ারি দুপুরে বেসরকারি একটি সংস্থার ৪৩ জন কর্মী গাজীপুরের একটি রিসোর্টে যান।

ঘটনার দিন উপস্থিত একজন কর্মী সময় সংবাদকে জানান, ২৯ তারিখ রাতে তাদের একটি ককটেল পার্টি হয়, সেখানে সবাই মদ্যপান করেন। ২ দিন সেখানে থাকার পর ৩০ জানুয়ারি দুপুরে লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাসে করে তারা ঢাকায় ফেরেন। ঘটনার একদিন পর ৩১ জানুয়ারি বাসায় অসুস্থ হয়ে পড়ে দু’জন। পরে ভর্তি করা হয় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানেই মারা যান তারা।

চিকিৎসক বলছেন, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাদের। দুজনের মধ্যে একজন হাসপাতালে আসার আগেই মারা যান। এছাড়া মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন আরো একজন মারা যান।

ইজে

পূর্ববর্তি সংবাদবছরের প্রথম মাসেই মদপানে মৃত্যু অর্ধশতাধিক
পরবর্তি সংবাদআল জাজিরার প্রতিবেদন নিয়ে যা বলল পররাষ্ট্রমন্ত্রণালয়