আল জাজিরার প্রতিবেদন নিয়ে যা বলল পররাষ্ট্রমন্ত্রণালয়

ইসলাম টাইমস ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত “অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান” শিরোনামের প্রতিবেদনকে ভিত্তিহীন ও মানহানিকর আখ্যায়িত করেছে বাংলাদেশ সরকার। সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, প্রতিবেদনের অভিযোগের মূল সূত্র একজন অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধী, যাকে আল জাজিরা নিজেই ‘সাইকোপ্যাথ’ হিসেবে বর্ণনা করেছে। এতে এই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার এক বিন্দু প্রমাণও হাজির করা হয়নি। মানসিকভাবে অস্থির প্রকৃতির একজন মানুষের কথার ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হওয়া একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেলের জন্য বড় ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ।

বিবৃতিতে বলা হয়েছে, এতে অবাক হওয়ার মতো কিছু নাই যে জামায়াতে ইসলামী বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় কয়েকজন দণ্ডিত পলাতক অপরাধী এবং নিন্দিত ব্যক্তিদের দ্বারা বাংলাদেশ বিরোধী অপপ্রচারের অভ্যাসগতভাবে সাজানো হয়েছে। যা বিভিন্ন সময়ে আন্তর্জাতিক উগ্রবাদী গোষ্ঠী এবং সংবাদমাধ্যমের সঙ্গে মিলিত হয়েছে ষড়যন্ত্র করেছিল, বিশেষ করে আল জাজিরা।

এদিকে গতকাল আল জাজিরার অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ হতে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। প্রতিবেদনটিতে দাবি করা হয়, একটি অপরাধী চক্র রাষ্ট্রীয় চুক্তি ও চাকরির পদে তদবিরসহ ঘুষ আহরণের জন্য বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সাথে জোট বেঁধে নানা অপরাধ সংঘটিত করে চলেছে। আর এ সব কিছু নিয়ন্ত্রন করা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘনিষ্ট সম্পর্কের সূত্র ধরে।

ইজে

পূর্ববর্তি সংবাদঅতিরিক্ত মদপান: গাজীপুরের রিসোর্ট থেকে ফেরা আরও এক কর্মীর মৃত্যু
পরবর্তি সংবাদমিয়ানমারে ফের নিষেধাজ্ঞা জারির হুমকি দিলেন বাইডেন