বুধবার বেফাক পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ আগামীকাল বুধবার।

আজ মঙ্গলবার বেফাকের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিশেষ বিজ্ঞপ্তি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রত্যেক মাদরাসা নিজেদের দায়িত্বে নির্ধারিত সময়ের মধ্যে ফি এর কাগজপত্র, ফরম ও ফি বেফাক দফতরে পৌছানাের ব্যবস্থা করবেন।

এতে আরো বলা হয়েছে, বেফাকের কোন প্রতিনিধির অপেক্ষায় থাকা যাবে না। উত্তর বঙ্গের মাদরাসা সমূহের জন্যও কোন প্রতিনিধি পাঠানাে হবে না। প্রেরণের সুবিধার্থে মারকাযের অন্তর্ভুক্ত সকল মাদরাসার কাগজপত্র, ফরম ও ফি ইত্যাদি সংগ্রহ করে এক সাথে হাতে হাতে বেফাক অফিসে জমা দিতে হবে।

ভারপ্রাপ্ত মহাপরিচালকের স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিটি:

–এসএন

পূর্ববর্তি সংবাদএবার আল জাজিরার প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাল আইএসপিআর
পরবর্তি সংবাদরাজশাহীতে একই সময়ে তিন পৃথক স্থানে আগুন