ঢাবির হলে মদপানরত অবস্থায় ছাত্রলীগ নেতা আটক

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে মদপানরত অবস্থায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।

সাবেক ওই ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান (৩৫)।

মঙ্গলবার ( ২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল প্রাঙ্গণ থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ।

মেহেদী হাসান ঢাবি শাখা ছাত্রলীগের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানিয়েছে, সলিমুল্লাহ মুসলিম হলে এই ছাত্রলীগ নেতা নিয়মিত মাদকসেবন করতো- এমন অভিযোগ ছিল।

তাকে পূর্বে একাধিকবার সতর্ক করে দেয়ার পরও সতর্ক না হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। ফলে গতরাতে হল প্রশাসনের ফোন পেয়ে পুলিশসহ হলে গেলে তাকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। তখন তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

-এসএন

পূর্ববর্তি সংবাদআল-জাজিরার প্রতিবেদনকে ‘হলুদ সাংবাদিকতা’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদভারতকে ধাক্কা: জনগণের বিক্ষোভের মুখে বন্দর চুক্তি বাতিল করল শ্রীলংকা